
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে সর্বসাধারণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছানো, পুলিশের নিকট সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষের প্রত্যাশা এবং জনসাধারণের অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আজ ১৯ জানুয়ারি” ২০২৬ নড়াইল সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।
এসময় ‘ওপেন হাউজ ডে’তে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পুলিশ সুপার তিনি তার বক্তব্যে বলেন, এই বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যাকে ভালো মনে করেন তাকে ভোট দিতে পারবেন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সবাইর কাছে অনুরোধ আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, অনলাইন প্রতারক, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন জনাব নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নড়াইল; জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নড়াইল; জনাব মোঃ ওলি মিয়া, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল; জনাব মোঃ তুহিন হাওলাদার, পুলিশ পরিদর্শক, রূপগঞ্জ ফাঁড়ি, নড়াইল; জনাব এ এম এম কামরুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ট্রাফিক বিভাগ, নড়াইল; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, গ্রাম পুলিশ, আগত সেবা প্রত্যাশী, সাংবাদিকবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।










