নড়াইলে দুটি আসনে প্রতীক পেলেন ১৫ জন

0
63

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন ও নড়াইল-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির প্রার্থী এবং স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সালাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আব্দুল আজিজ (হাতপাখা প্রতীক), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস প্রতীক), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন (ফুটবল প্রতীক) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


নড়াইলে দুটি আসনে প্রতীক পেলেন ১৫ জন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here