নড়াইলে সেনবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

0
33

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ মো. কামাল হোসেন (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো.কামাল হোসেন কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্যার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার জয়পুর গ্রামে রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মো.কামাল হোসেনকে অস্ত্রসহ আটক করেন। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা, তিনটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ইদ্রিস আলী বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ কামাল হোসেন নামের একজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।


নড়াইলে সেনবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ গ্রেফতার ১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here