সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা

0
12

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সাবেক আমির মাওলানা বশির উল্লাহর অবস্থানের খবরে উত্তেজনা দেখা দিয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে জামায়াত নেতা মাওলানা বশির উল্লাহ ভোটকেন্দ্রে দীর্ঘক্ষণ অবস্থানের কারণে নানা তথ্য ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের বাহিরে জড়ো হয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, জামায়াতের নেতা কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে বাহিরে গুজব ছড়িয়ে পড়ে। এসময় কেন্দ্রের বাহিরে হট্টগোল সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here