মেহেরপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ১৭, আটক ১

মেহেরপুর জেলা প্রতিনিধি

মেহেরপুরে দুটি আসনের চারটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াতের ১৬ জন এবং বিএনপির ১ জন কর্মী আহত হয়েছেন। এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতের ১০ জন কর্মী-সমর্থক আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোটকেন্দ্রে জামায়াতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপির নেতা-কর্মীরা। এতে জামায়াতের ৪ জন আহত হন। তাদের মধ্যে ৩ জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

অপরদিকে, মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা-কর্মীদের হামলায় জামায়াতের ২ জন সমর্থক আহত হন। এ ঘটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মেহেরপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষ: আহত ১৭, আটক ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles