রূপগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

0
15

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ভোট গণনা চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৫ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ১১২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১২৯টি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উপজেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে। আনুমানিক ৬৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।


রূপগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here