বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির ফরিদুল

0
15

বাগেরহাট জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ আসনের মোট ১০৬টি কেন্দ্রে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ভোট পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭১১ ভোট। আর তার নিকটতম প্রতিবন্ধী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট। ২০ হাজার ৬০৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লাখ ৬৬ হাজার ৮৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ ও তৃতীয় লিঙ্গ ৪ জন।

বিজয়ী বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপামর মানুষ আমার উপর আস্থা রেখেছে। মোংলা-রামপালের মানুষ আমার নেতা তারেক রহমানের কর্মপরিকল্পনার উপর আস্থা রেখেছে। আর এগুলো আগামীতে বাস্তবায়ন করাই হবে আমার মূল লক্ষ্য। আমি এই জনপদের মানুষের কল্যাণে কাজ করবো, ইনশাআল্লাহ।


বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির ফরিদুল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here