
মেহেরপুর জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনের বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামের (দাড়িপাল্লা) প্রার্থী মো: তাজউদ্দিন খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৮২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শিষ) এর প্রার্থী মাসুদ অরুণ পেয়েছেন ১লাখ ৪ হাজার ২২৪ ভোট। অপরদিকে জাতীয় পার্টির (নাঙ্গল) প্রার্থী আবদুল হামিদ ১৯৫ ও সিপিবির মিজানুর রহমান ১৩৪ ভোট পেয়েছেন।