ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

0
13

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ১১৭টি ভোটকেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ জয়ী হয়েছেন। শামা ওবায়েদ পেয়েছেন ১২০৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭৯৫৬ ভোট।

শামা ওবায়েদের বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের সন্তান। ওবায়দুর রহমান ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হয়েছেন। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক।


ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here