
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ৭ হাজার ৬৩০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৪৬ হাজার ২০৪ ভোট পেয়েছেন।
তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ২৪ হাজার ৪১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৫০৪ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯০৮ জন।





