বাগেরহাটে ৩টি জামায়াত, ১টিতে বিএনপি বিজয়ী

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের ৩টিতে জামায়াত, একটি আসনে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুসারে, বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৬ হাজার ৪১২। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৫৬ ভোট।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৭ হাজার ৭০৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৩৯৯ ভোট।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪ হাজার ৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩ হাজার ২০৬ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৪ হাজার ৯২৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫ হাজার ৫৯৫ ভোট।


বাগেরহাটে ৩টি জামায়াত, ১টিতে বিএনপি বিজয়ী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles