গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের ৫টি সংসদীয় আসনের নির্বাচনে ৪টিতে বিএনপি এবং একটিতে জামায়াত ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মো: মজিবুর রহমান, তার প্রাপ্ত ভোট: ২ লাখ ৮ হাজার ৬৮৮। নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের মো: শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।

গাজীপুর-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এম মঞ্জুরুল করিম রনি, তার প্রাপ্ত ভোট: ১ লাখ ৮৮ হাজার ৬০৬। নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় জোটের (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি), আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।

গাজীপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এস এম রফিকুল ইসলাম বাচ্চু, তার প্রাপ্ত ভোট: ১ লাখ ৬২ হাজার ৩৪৩। নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের সালাহউদ্দিন আইউবী, তার প্রাপ্ত ভোট: ১ লাখ ১ হাজার ৭৭৯। নিকটতম প্রতিদ্বদ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

গাজীপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এ কে এম ফজলুল হক মিলন, তার প্রাপ্ত ভোট: ১ লাখ ৩৩ হাজার ৮৬৯। নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের মো: খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।


গাজীপুরের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles