সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

আসনগুলোর মধ্যে-

সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর উপজেলা) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬শত ১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহিনুর আলম পেয়েছেন ১লাখ ৮ হাজার ৮শত ১৫ ভোট। দুজনের ভোটের ব্যবধান মাত্র ৭ হাজার ৭শত ৯৮ভোট।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা)  আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ৭৭ হাজার ৫শত ৭৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ লাখ ৩৮ হাজার ৭শত ৯৭ ভোট পেয়েছেন। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৩৮ হাজার ৭শত ৮১ ভোট।

সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪শত ৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহা. আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮ শত ২ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৫৭ হাজার ৬ শত ২৮ ভোট।

সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮শত ৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২শত ৭৮ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৫শত ৯৪ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১লাখ ৩৪ হাজার ৯শত ৮৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম পেয়েছেন ১লাখ ৬ হাজার ৮শত ৫ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ২৮ হাজার ১শত ৮৪ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম. এ মুহিত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫শত ৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী এস.এম.সাইফ মুস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮ শত ৮৪ ভোট। তাদের দুজনের মধ্যে ভোটের ব্যবধান ৬৭ হাজার ৬শত ২৪ ভোট। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারীভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের ৬টি আসনে ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী জামানত বাতিলযোগ্য ভোট পেয়েছেন। এছাড়াও প্রতিটি আসনে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে।


সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles