ধর্ষণ মামলায় হিরো আলমকে ধরল পুলিশ

0
57

অনলাইন ডেস্ক

বগুড়ায় ধর্ষণ ও নির্যাতনের মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ দায়ের করা মামলায় ১০ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ তাকে ধরতে গেলে তিনি ঢাকায় পালানোর চেষ্টা করেন। পরে শাজাহানপুর এলাকায় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে নেয়ার পর প্রক্রিয়া শুরু হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ওই নারীর উপর একাধিকবার ধর্ষণ করেন। পরে এক মৌলভী ডেকে তাকে বিয়ে করানোর কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। অভিযোগ অনুযায়ী, নারী অন্তঃসত্ত্বা হওয়ার পর হিরো আলম তাকে গর্ভপাতের জন্য চাপ দেন; রাজি না হওয়ায় ২১ এপ্রিল তাকে মারধর করা হয়। এতে গুরুতর রক্তক্ষরণ হয় এবং তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়, যেখানে গর্ভপাত ঘটে। মামলায় আরও উল্লেখ আছে, সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নিয়েছেন।

পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি অভিযোগপত্র আদালতে দাখিল করে এবং মামলার অপর পাঁচ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।


ধর্ষণ মামলায় হিরো আলমকে ধরল পুলিশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here