চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লাগানো হলো সাইনবোর্ড

0
24

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে নগরে দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙিয়েছে উত্তর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সেই জায়গায় থাকা নগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাইনবোর্ডটি লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ।

এ সময় শওকত উল আনাম বলেন, দরজায় এনসিপির লাগানো তালা খুলে আমরা নতুন করে তালা লাগিয়েছি। এ রুমে থাকা কোনো কাগজপত্র ও আসবাবপত্র যা ছিল, তার কিছুই আর অবশিষ্ট নেই। আমরা নিয়মিত এখানে বসব।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় একদল যুবক। এরপর সেখানে এনসিপি মহানগর কমিটির সাইনবোর্ড লাগানো হয়।

এদিকে রোববার নগরীর লালদীঘির পাড়ে সড়কের পাশের দেয়ালে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ধুয়ে-মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্টের পর ওই ম্যুরালে কালি দিয়ে ও কাগজ লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।


চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লাগানো হলো সাইনবোর্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here