রায়পুরা পৌরসভা টোলমুক্ত ঘোষণা দিলেন, সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল

0
31

শাহানাজ ইসলাম,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল রায়পুরা পৌরসভাকে ‘চাঁদামুক্ত’ করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লিখেন, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রায়পুরা পৌরসভার অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা ও টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার “টোল” (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না। আজ থেকে রায়পুরা “টোলমুক্ত” হিসেবে গণ্য হবে। জনস্বার্থে এ ধরনের কল্যাণকর কাজ অব্যাহত থাকবে। এ বিষয়ে সবার মূল্যবান পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি। আদেশক্রমে: ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপি।’

তিনি জানান, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং অবাধ যাতায়াত নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বিভিন্ন যানবাহন থেকে টোল আদায়ের অভিযোগে চালক ও যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। স্থানীয় বাসিন্দা ও পরিবহণ চালকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, টোলমুক্ত ঘোষণার ফলে যাতায়াতে স্বস্তি ফিরবে এবং অতিরিক্ত আর্থিক চাপ কমবে।

ঘোষণার পরপরই বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ইউএনও মো. মাসুদ রানার তত্ত্বাবধানে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এমপি আশরাফ উদ্দিন বকুল জানান, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং অবাধ যাতায়াত নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পৌর এলাকায় বিভিন্ন যানবাহন থেকে টোল আদায়ের অভিযোগে চালক ও যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। স্থানীয় বাসিন্দা ও পরিবহণ চালকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, টোলমুক্ত ঘোষণার ফলে যাতায়াতে স্বস্তি ফিরবে এবং অতিরিক্ত আর্থিক চাপ কমবে।

এমন উদ্যোগের পর স্থানীয় পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে স্ট্যান্ডভিত্তিক টোল আদায় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। নতুন এ ঘোষণার ফলে চালক ও যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


রায়পুরা পৌরসভা টোলমুক্ত ঘোষণা দিলেন, সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here