বেলাবে মিজান ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি নওগাঁ থেকে গ্রেফতার

0
81

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) নরসিংদীর বেলাব উপজেলার আলোচিত মোঃ মিজান মিয়া ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি রমিজ উদ্দিন (৪৪)-কে নওগাঁ জেলা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে বেলাব থানাধীন ইব্রাহীমপুর এলাকায় ইব্রাহীমপুর টেক থেকে মাহমুদাবাদ যাওয়ার কাঁচা রাস্তার পাশে একটি পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে বেলাব থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করে। নিহত ব্যক্তি বেলাব এলাকার বাসিন্দা মিজান মিয়া ওরফে হৃদয়।

মরদেহের মাথা ও মুখমণ্ডল থেঁতলানো ও বিকৃত ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিটের টুকরাও উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বেলাব থানায় হত্যা মামলা (ধারা ৩০২/২০১/৩৪) দায়ের করেন।

নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ধারাবাহিক অভিযান চালিয়ে ২৩ ফেব্রুয়ারি রাত ২টা ৩০ মিনিটে নওগাঁ জেলা থেকে মামলার প্রধান আসামি রমিজ উদ্দিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বেলাবে মিজান ওরফে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি নওগাঁ থেকে গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here