স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবার আহ্বান; স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা নিশ্চিত করতে সরকারি কাজকর্মে শতভাগ স্বচ্ছতা আনতে হবে।

গণঅভ্যুত্থানের আগের মানসিকতায় আর কাজ করা যাবে না; দেশ অনেক এগিয়ে গেছে। এখন ভুল করলে তার খেসারত দ্রুতই দিতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি বা কে সরকারি কর্মকর্তা—এটি বড় বিষয় নয়; সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা অন্যায় করলে ডিসি ও এসপিরা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি থেকে দূরে থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণাও দেন।

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আব্দুল্লাহ আল ফারুক, ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম ও ডা. এএনএম মিজানুর রহমান।


স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সেবার আহ্বান; স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles