ইসরায়েলি হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত

0
38

অনলাইন ডেস্ক

ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে অবগত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলা চালায়। এসব হামলায় দেশটির শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আইআরজিসিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মোহাম্মদ পাকপুর ছিলেন সংস্থাটির অন্যতম প্রভাবশালী কমান্ডার, আর আমির নাসিরজাদেহ ইরানের প্রতিরক্ষা নীতিনির্ধারণে মুখ্য ভূমিকা পালন করছিলেন।

হামলার পর থেকেই তাঁদের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এখন একাধিক সূত্র তাঁদের মৃত্যুর তথ্য সামনে আনলেও তেহরান থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ আসেনি।

এর আগে রয়টার্স একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে উপস্থিত ছিলেন না। নিরাপত্তাজনিত কারণে তাঁকে আগেই একটি গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।


ইসরায়েলি হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here