দুমকিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ

0
18

স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে হিলফুল ফুজুল সেবা সংঘ এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ দুমকি তালুকদার বাড়িতে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন, সেমাই, চিনি, দুধ, সাবান, নগদ অর্থ, লুঙ্গি ও শাড়ী বিতরণ করা হয়।

এ সময় হিলফুল ফুজুল সেবা সংঘের সভাপতি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম মৃধা কলেজের সহকারী অধ্যাপক শাহারিয়া সারমিন, বিশিষ্ট সমাজ সেবক জালাল আহমেদ তালুকদার, পটুয়াখালী সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক মোঃ হোসাইন আহমেদ (কবির হাওলাদার) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


দুমকিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here