নড়াইলে ট্রাকচাপায় ম্যানেজার হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেফতার

0
47

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদরে তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী মোল্যা (৫০) কে র‌্যাব গ্রেফতার করেছে। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার বিকেলে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।

নিহত নাহিদ সরদার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তিনি তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার বন্ধু জিহাদুল মোল্যা (২৯) মোটরসাইকেলে সাথে থাকা অবস্থায় আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসা ট্রাকচালক সুজাত মোল্যার সঙ্গে ম্যানেজারের মধ্যে বাগবিতণ্ডা হয়। তেল না পেয়ে সুজাত ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে ট্রাক চাপিয়ে নাহিদকে হত্যা করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার পরও সুজাত পাম্পেই অবস্থান করেন এবং রাতের দিকে নাহিদ ও তার সহকর্মীর মোটরসাইকেলের পিছন থেকে ট্রাক চাপা দেন।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, হত্যার প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনার তদন্তে বিভিন্ন ইউনিট কাজ করছে। ঘাতক ট্রাক (যশোর-ট-১১-৬০৪০) জব্দ করা হয়েছে যশোর বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে।


নড়াইলে ট্রাকচাপায় ম্যানেজার হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here