লোহাগড়ায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

0
35

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি মো. আব্দুল্লাহ আল মামুন (২৯) লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল ২০২৬) লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা এক্সপ্রেস কাউন্টারের সামনে মহসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) অমিত বিশ্বাস ও এসআই (নিঃ) মো. টিটু আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।


লোহাগড়ায় ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here