নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন নাঈমুর রহমান মাসুম

0
45

ইতি খানম,নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রায়পুরা উপজেলার মির্জানগরের উদীয়মান তরুণ ছাত্রনেতা নাঈমুর রহমান মাসুম। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে অনুমোদিত এই কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়।

​রায়পুরার সন্তান নাঈমুর রহমান মাসুম দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে রায়পুরা উপজেলা ছাত্রদল এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

​নাঈমুর রহমান মাসুম এক প্রতিক্রিয়ায় জানান, দল তাকে যে বিশ্বাস ও আস্থা নিয়ে এই দায়িত্ব দিয়েছে, তিনি তার সর্বোচ্চ দিয়ে সংগঠনের জন্য কাজ করবেন। নরসিংদী জেলা ছাত্রদলকে একটি শক্তিশালী এবং সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

নাঈমুর রহমান মাসুম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নরসিংদী জেলার ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সহ সভাপতি নির্বাচিত করায় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি খায়রুল কবির খোকন ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরনী সুলতানা ভাবী এবং নরসিংদী জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহ্বাজ মনজুর এলাহী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ভাই ও প্রিয় সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত কে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।

​এদিকে নাঈমুর রহমান মাসুম সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভকামনা জানিয়ে পোস্ট দিচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।


নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন নাঈমুর রহমান মাসুম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here