
হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান সমন্বয়ক জাকির হোসেন মাস্টারের উদ্যোগে ও আমেরিকা প্রবাসী তিনজন দাতা সদস্যদের অর্থায়নে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ঘোলসা পাঞ্জেগানা মসজিদে মাইকসেট প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৪ ঘটিকায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের আয়োজনে দক্ষিণ-পশ্চিম পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে প্রধান সমন্বয়ক জাকির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সহকারী সমন্বয়ক সাইফুল ইসলাম জিবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা থানা কমিনিউটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, ফ্রেন্ডস ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম বেলাল, ব্যবসায়ী শমছুল ইসলাম পুতুল, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক হানিফ পারভেজ, দক্ষিণ-পশ্চিম পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি মো. মাহবুবুল আলম, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, মায়ার সিলেট প্রতিনিধি শিমুল চৌধুরী, আইলাপুর স.প্রা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত, ব্যাংকার আমিনুল বাবলু, জফরপুর ইয়াং সোসাইটির সহ-সভাপতি জাকারিয়া আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী শামছুল ইসলাম (জাপান),বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও উক্ত ফোরামের সমন্বয়ক শেখরুল ইসলাম মাস্টার, ক্রীড়া সংগঠক আব্দুল করিম, সাবেক ফুটবলার উস্তারুজ্জামান মুন্না, টিম ফর কোভিড ডেথের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাভেদ ও বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা পরবর্তী সময়ে মসজিদ পরিচালনা কমিটির নিকট ৫০ হাজার টাকা মুল্যের মাইকসেট হস্তান্তর করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এসময় দেশ-জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুজ্জামান।













