ভোলার লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
70

মোঃ বজলুর রহমান,বিশেষ প্রতিনিধি লালমোহন ভোলা

ভোলার লালমোহনে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরাকান্দি এলাকার দুলা মিয়া চৌকিদার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনা ও লালমোহন থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটের দিকে এ অভিযান চালানো হয়। লালমোহন থানার এসআই আসাদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো— ১. মো. হাসিবুল্লাহ শামীম (২৫), পিতা: কাজল ইসলাম, সাং- রমাগঞ্জ (৩ নম্বর ওয়ার্ড), ২. মো. মাহমুদুল হাসান (২৪), পিতা: নবিউল্লাহ, সাং- রমাগঞ্জ (১ নম্বর ওয়ার্ড), ৩. মো. নুরনবী (২৪), পিতা: মো. দুলাল খন্দকার, সাং- পাঙ্গাসিয়া (৫ নম্বর ওয়ার্ড, পশ্চিম চরউমেদ ইউপি), ৪. মো. মনির (২৫), পিতা: মো. মোন্তাজ মিস্ত্রী, সাং- মধ্য পাঙ্গাসিয়া (৫ নম্বর ওয়ার্ড, পশ্চিম চরউমেদ ইউপি)। তারা সবাই ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-৩১, জিআর নং-২১৪) রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


ভোলার লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here