
মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সেনানিবাস সংলগ্ন দুধলমৌ এলাকায় পূবালী ব্যাংক পিএলসির নতুন একটি শাখার শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ও লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক জমকালো আয়োজনের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বরিশাল শাখার শাখা ব্যবস্থাপক ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী শাখার শাখা ব্যবস্থাপক মো. মাসুদ হোসেন সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপ-শাখার শাখা ব্যবস্থাপক মো. মতিউর রহমান, ট্রাস্ট ব্যাংক বরিশাল ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক আব্দুল মালেক এবং এডিসি প্রধান আবাসিক কার্যালয়ের আমিনুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, ক্যাশলেস লেনদেনের সুবিধা, পস (POS) মেশিনের ব্যবহার এবং ‘বাংলা কিউআর কোড’-এর মাধ্যমে দ্রুত ও নিরাপদ অর্থ লেনদেনের দিকনির্দেশনামূলক নানা তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান, শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুজ্জামান মনির, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, মো. আবুল বাশার ও মো. আল মামুন হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে সভাপতি ফিতা কেটে ব্যাংকের নতুন শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।













