
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বাজারের তালুকদার প্লাজায় এক বিশাল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ রোগী কল্যান সোসাইটির রাজৈর উপজেলার প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, নুরুল হক, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ রোগী কল্যান সোসাইটি। আবুল কাওছার হাওলাদার, মহা সচিব বাংলাদেশ রোগী কল্যান সোসাইটি। আঃ মান্নান তালুকদার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রোগী কল্যান সোসাইটি। মিলন কুমার দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ রোগী কল্যান সোসাইটি। কামরুল ইসলাম, প্রকল্প বিষয়ক সম্পাদক ও রাজৈর উপজেলার বাংলাদেশ রোগী কল্যান সোসাইটির নেতৃবৃন্দ।





