হবিগঞ্জে পিকআপচাপায় র‍্যাব সদস্যের মৃত্যু

0
132

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চৌধুরী পাম্প ফিলিং স্টেশনের সামনে পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী র‍্যাব সদস্য মাহমুদুল হাসান (৩৫) নিহত হয়েছেন। সাথে থাকা আরেক সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন জানান, র‍্যাবের দুই সদস্য মোটরসাইকেলে যাওয়ার পথে একটি পিকআপচাপায় গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে মাহমুদুল হাসান মারা যান। তিনি শায়েস্তাগঞ্জে অবস্থিত র‍্যাব হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি খুলনার খালিশপুর উপজেলার দক্ষিণ কাশিপুর গ্রামের বাসিন্দা। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে ঢাকায় নেওয়ার জন্য হেলিকপ্টার এসেছে বলে জানা গেছে।


হবিগঞ্জে পিকআপচাপায় র‍্যাব সদস্যের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here