ভালুকায় মাটির দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু

0
12

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বৃষ্টির মধ্যে মাটির ঘরের দেয়াল ধসে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধীতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া গ্রামের সিদ্দিকুর রহমান তার স্ত্রী ফারজানা আক্তার ও শিশু কন্যা আয়েশাকে নিয়ে কয়েকদিন আগে ধীতপুর গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছিলেন।

ঘটনার সময় সিদ্দিকুর রহমান ও তার মেয়ে আয়েশা শ্বশুরবাড়ির একটি মাটির ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে মাটির ঘরের একটি দেয়াল ধসে পড়ে। এতে আয়েশা মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বাবা সিদ্দিকুর রহমানও আহত হন।

পরে ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত মাটি সরিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন।

ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন জানান, মাটির দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে এবং তার বাবা আহত হয়েছেন। কয়েকদিন ধরে শিশুটির পরিবার ওই বাড়িতেই অবস্থান করছিল।


ভালুকায় মাটির দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here