
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা মোহাম্মদ সিরাজকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ সিরাজ ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে তাকে ২৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সিরাজ দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ৫ আগস্টের পর তিনি নিজেকে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন—এমন তথ্যও স্থানীয়ভাবে জানা গেছে।
পুলিশের দাবি, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
গ্রেপ্তারের বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ নিশ্চিত করেছে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।













