গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

0
3

বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাবতলী মডেল থানা পুলিশ। গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে বিশেষ অভিযানে মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাবতলী মডেল থানা পুলিশের একটি দল গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অন্যদিকে, আদালতের ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গাবতলী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here