বড়লেখায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন করেন পরিবেশ মন্ত্রী

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বড়লেখা ও জুড়ী উপজেলার জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ৫ লক্ষ টাকা থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

রবিবার (৩ এপ্রিল) সিলেট বন বিভাগের রেস্ট হাউজে তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিমউদ্দীন, একই ইউনিয়নের বিশ্বজিৎ চক্রবর্তী, বড়লেখা পৌরসভার মহবন্দ গ্রামের আব্দুল নুর, গাজীটেকা গ্রামের আবু ইউসুফ এবং জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামের একজন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির নিকট মানবিক এ সহায়তার চেক হস্তান্তর করেন। মন্ত্রী এসময় তাদের আরোগ্য কামনা করেন।


বড়লেখায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন করেন পরিবেশ মন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here