রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক তাসলিমা

0
44

শাহনাজ ইসলাম পুতুল,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের আগামী ২ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান মনির সভাপতি এবং তাসলিমা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে রায়পুরা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সকল সাংবাদিক ও সদস্যদের উপস্থিতিতে ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সভাপতি পারভেজ মোশারফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ আজিজুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার বিন পরাগ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য অজয় সাহা এবং কার্যনির্বাহী সদস্য মো. তৌফিকুল হক।

কমিটি গঠন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় জনগণের নানা সমস্যা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে রায়পুরা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি আত্মপ্রকাশ করায় এলাকার বিশিষ্ট সুধীজন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মনিরুজ্জামান ও সম্পাদক তাসলিমা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here