দুমকীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
31

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকী উপজেলার ৪নং আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জহিরুল ইসলাম খোকন মৃধার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।

সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আশ্রাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম খোকন মৃধা বলেন, “জনগণ যদি আমাকে সুযোগ দেয় এবং আমি নির্বাচিত হতে পারি, তবে ৪নং আংগারিয়া ইউনিয়নকে একটি উন্নত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

এ সময় এলাকায় উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখা ও অবহেলিত মানুষের পাশে থাকারও দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মালেক জোমাদ্দার, বিউটি বেগম, স্থানীয় নারী নেত্রী হেলেনা খানম এবং সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জব্বার হাওলাদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।


দুমকীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here