
মোঃ সুমন বেপারী,শিক্ষানবিশ প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (IHRJS)-এর বরগুনা জেলার তালতলী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিবের অনুমোদনে এক বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে রাজধানী টিভির নিজস্ব প্রতিনিধি মল্লিক মুহাম্মদ জামালকে সভাপতি এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রনি মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। অনুমোদিত কমিটির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দিয়েছে।












