বাকেরগঞ্জে পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন

0
2

বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে অনাবাদী একশত একর জমিতে চাষাবাদে পানি নিষ্কাশনের জন্য খাল খনন ও কালভার্ট স্থাপনের দাবিতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার গারুরিয়া ইউনিয়নের রবিপুর গ্রামে অনাবাদি জমির কৃষকগণ এ মানববন্ধন করেছে।

সাবেক প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ শাহআলম মৃধা, দীনেশ চন্দ্র মিস্ত্রি, কবির জোমাদ্দার, শহিদুল ইসলাম সরদার, জলিল আকন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের অভাবে চাষাবাদ করতে না পারায় বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামে প্রায় একশত একর জমি অনাবাদি রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের জমি অনাবাদি থাকায় কৃষকরা মানবেতর জীবনযাপন করছেন। অনাবাদি জমিতে চাষবাদের জন্য পানি নিষ্কাশন জরুরী।

মানববন্ধনে উপস্থিত কৃষকরা তাদের অনাবাদি জমিতে চাষাবাদের জন্য পানি নিষ্কাশনে দ্রুত খাল খনন ও কালভার্ট নির্মাণে সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সুদৃষ্টি কামনা করেছেন।


বাকেরগঞ্জে পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here