তালতলীতে ‘স্বপ্ন সিঁড়ি’ সংগঠনের শুভ উদ্বোধন

0
22

মো. সুমন বেপারী,শিক্ষানবিশ প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে মানবিক ও জনকল্যাণমূলক কাজের প্রত্যয় নিয়ে ‘স্বপ্ন সিঁড়ি’ সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবকল্যাণে কাজ করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সংগঠনটি গড়ে তোলা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের সদস্যরা বলেন, “একটি ছোট উদ্যোগও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সেই পরিবর্তনের স্বপ্ন থেকেই ‘স্বপ্ন সিঁড়ি’র পথচলা শুরু হয়েছে।”

তারা আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

অনুষ্ঠানে সংগঠনের সংশ্লিষ্টরা সদস্যদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

‘স্বপ্ন সিঁড়ি’র পক্ষ থেকে জানানো হয়, মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করতে চায়।


তালতলীতে ‘স্বপ্ন সিঁড়ি’ সংগঠনের শুভ উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here