ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
97

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্ত্র ও গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার হরষপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মো.শাহ আলম (৩০)।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের কাছে গোপন সংবাদে খবর আসে হরষপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের। র‌্যাব সদস্যরা শুক্রবার দিবাগত মধ্যরাতে এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শাহ আলমকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। র‌্যাব ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিক উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, এ ব্যাপারে বিজয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here