বড়লেখায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার,বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় মুক্তিযোদ্ধাদের সম্মানে এক ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ উপলক্ষে রবিবার (১০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদাচ্ছির বিন আলী,মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী,জেলা পরিষদের সদস্য আবু আহমদ হামিদুর শিপ্লু, ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন,সহকারি কমিশনার ভুমি জাহাঙ্গীর আলম, কৃষক লীগের সদস্য সচিব সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, ৭ নং তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাছুর রহমান,৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ের চেয়ারম্যান রফিক আহমদ, ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়ানের চেয়ারম্যান মইনুল ইসলাম,৬ নং বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহমেদ জুয়েল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল হক,একাডেমিক অফিসার শাখাওয়াত হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী,প্রমূখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ী বৃম্দ উপস্থিত ছিলেন।

এদিকে ঐ দিন বিকাল ৪.৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ শাহজাহান এর সভাপতিত্নে ও সাধারন সম্পাদক শুভাশিস দে শুভ্রের পরিচালনায় মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল আলম রাসেল ও আশরাফুল আলম অলি স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।


বড়লেখায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here