ভোলার লালমোহনের ইতিহাসে সর্বপ্রথম পেট জোড়া ‌‌জমজ শিশুর জন্ম

জসিম মাতাব্বর,লালমোহন উপজেলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার ১২ এপ্রিল রাত ৮টায় লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে পেট জোড়া শিশু দুইটিকে জীবিত বের করলেন ডাঃ মুমতাহিনা হক জিম ও তার স্বামী ডাঃ মোঃ আবু সাফওয়ান। শিশু দু’টির মায়ের নাম মিতু বেগম, বাবা বিল্লাল মেস্তরি লালমোহন সদর ফুলবাগিচা ৮নং ওয়ার্ডের বাসিন্দা
তারা প্রথমে বাড়িতে নর্মাল ডেলিভারি করার চেষ্টা করেন তাতে ব্যর্থ হলে ১১ এপ্রিল গর্ভবতী মাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিক কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে সফল হতে না পেরে ডাঃ মুমতাহিনা হক জিমের শরণাপন্ন হলে তিনি এসে সিজার করেন। তাতে পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়।
ডাঃ জিম বলেন, এটা খুব রেয়ার কেস আমার হাতে এর আগে এরকম আর পড়েনি। শিশু দু’টি ও মা সু্স্থ আছেন
ডাঃ মমুমতাহিনা হক জিম বলেন, এখন উন্নত চিকিৎসার জন্য পেডিযাট্রিক সার্জনের শরণাপন্ন হলে অপারেশনের মাধ্যমে শিশু দু’টিকে আলাদা করা সম্ভব হতে পারে বলে আশাবাদী আল্লাহপাক বাচ্চা দুটোকে সুস্থ রাখুক ভাল রাখুক এই কামনাই করছি


ভোলার লালমোহনের ইতিহাসে সর্বপ্রথম পেট জোড়া ‌‌জমজ শিশুর জন্ম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles