
হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখায় ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে বাঙ্গালী জাতির ঐতিহ্যকে লালন করে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৯।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, দাসের বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের এপিপি এডভোকেট গোপাল চন্দ দত্ত, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক তপন চৌধুরী, সুমিতা চক্রবর্তী, নাট্যযোদ্ধা বড়লেখার সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স, কবি বিদ্যুৎ রঞ্জন দেব নাথ, নাট্যকর্মী অসীম কর, তোফাজ্জল হোসেন শান্ত, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পকলা একাডেমি এবং কিশোর কিশোরী ক্লাবের অবিভাবক ছাত্র-ছাত্রীসহ প্রমুখ।
পরে শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও তপন চৌধুরী সুমিতা চক্রবর্তীর যৌথ পরিচালনায় আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট গোপাল চন্দ দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রমুখ।













