নড়াইলে অন্তরঙ্গ ছবি ভাইরাল, অপমানে কলেজছাত্রীর আত্মহত্যা!

লোহাগড়ায় (নড়াইল) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় নড়াইলের লোহাগড়ায় কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌসী বর্ষা (১৯) নামে এক কলেজছাত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত কলেজছাত্রী উপজেলার মাইগ্রামের বাচ্চু মিয়ার মেয়ে এবং খুলনা বয়রা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার পাঁচুড়িয়া গ্রামের শহিদুল থান্দারের ছেলে সম্পর্কে খালাতো ভাই তাশরিফ থান্দারের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে প্রেমিক তাশরিফ গোপনে তাদের অন্তরঙ্গ সময়ের কিছু ছবি মুঠোফোনে ধারণ করে রাখে। এরপর এটা পুঁজি করে প্রেমিক বিভিন্ন সময় অনৈতিক মেলামেশার প্রস্তাব দেয় ওই প্রেমিকাকে।

এতে কলেজছাত্রী রাজী না হওয়ায় তাশরিফ তার নিকট থাকা আপত্তিকর ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি বর্ষা এবং তার বান্ধবী খুলনার বাসিন্দা জনৈক কুলসুমের মুঠোফোনে পাঠিয়ে দেয়। এরপর ওই ছবি বান্ধবী কুলসুম কলেজছাত্রীর ভাই দাউদ শেখের মুঠোফোনে পাঠিয়ে দেয়। এভাবে ছবির বিষয়টি পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে জানাজানি হয়ে যায়। একপর্যায়ে ওই ছাত্রীর মা এই আপত্তিকর ছবি সম্পর্কে মেয়েকে বকা দেয়।
এদিকে, প্রেমিকের মা ওই কলেজছাত্রীর বাড়িতে যেয়ে উল্টো তাকেসহ পরিবারের লোকজনকে শাসিয়ে আসে। এরপর ওই প্রেমিক আপত্তিকর কিছু ছবি বর্ষার আত্মীয়স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে। মুহূর্তে ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এতে কলেজছাত্রী ও তার পরিবারের লোকজন সামাজিকভাবে অপদস্থ হন। এমন পরিস্থিতিতে মানসিক যন্ত্রণা, লজ্জা এবং ক্ষোভে বর্ষা শুক্রবার সকলের অজান্তে নিজ বাড়ির নির্মাণাধীন ভবনের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ প্রসঙ্গে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নড়াইলে অন্তরঙ্গ ছবি ভাইরাল, অপমানে কলেজছাত্রীর আত্মহত্যা!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles