গরীব অসহায়দের মাঝে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র নগদ অর্থ বিতরণ

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানে উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনয়নের গরীব, দুঃস্থ ও অমহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে। শনিবার দুপুরে মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অর্থ উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী মাথিউরা ইউনিয়নের অধিবাসীদের সংগঠন মাথিউরা উন্নয়ন সংস্থার পক্ষে থেকে প্রতিবারের মতো এবার নগদ ৯ লক্ষ ৪৩ হাজার টাকা ২৪৭ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থার সহ সভাপতি রুহুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না আহমদ রাজু ও স্পেন প্রবাসী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র আজীবন সদস্য কবির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল বারী, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমান উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সিহাব উদ্দিন, প্রবীন মুরব্বি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, সহসভাপতি আব্দুর রব কছির আলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীল হোসেন রুনু, সদস্য সুরমান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুল, মাওলানা মুফচ্ছির আহমদ ফয়েজি, বাহার উদ্দিন খান, মইন উদ্দিন খান, বিলাল আহমদ, প্রবাসী দেলোয়ার হোসেন দুলু ও জাবের আহমদ এবং সাবেক ইউপি সদস্য হাসনু আহমদ প্রমুখ।

মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে থেকে প্রাপ্ত ৯ লক্ষ ৪৩ হাজার ইউনিয়নের ২৪৭ পরিবারের মাঝে ৩ হাজার ৫শত টাকা ও ইউনিয়নের ১৫ গ্রামে ৫ হাজার করে প্রত্যেক গ্রামে বিতরণের প্রতিনিধিদের দেওয়া হয়। একই সাথে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অসহায় মানুষকে আরো ৬ হাজার টাকা প্রদান করা হয়।


গরীব অসহায়দের মাঝে মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে’র নগদ অর্থ বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here