বড়লেখায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

হানিফ পারভেজ,বড়লেখা (মোলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে (২৯ এপ্রিল) শুক্রবার ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সোয়েব আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ প্রণয় কুমার দে, সহ-সভাপতি বিধান চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক মাস্টার, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক জুনু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামল হোসেন, উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, জাতীয় পার্টি সাবেক আহ্বায়ক এডভোকেট আফজল হোসেন, উপজেলা পুজা পরিষদের সভাপতি রঞ্জিত কুমার পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাখিয়ালা টিলা মসজিদের খতিব মাওলানা কাজি জাভেদ আহমদের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।


বড়লেখায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles