ডিমলায় যুবলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নুরুজ্জামান সরকার, নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডিমলা উপজেলা শাখার উদ্দ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৯ এপ্রিল, ২০২২ খ্রি:) বিজয় চত্ত্বরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ।

উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলার) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ দশটি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাতীলীগ, শ্রমিকলীগের কর্মীবৃন্দ।


ডিমলায় যুবলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here