পৌরসভা নির্বাচন- বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্ধারণে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল হাসিব মনিয়া, আব্দুল বারী ও মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল, ছালেহ আহমদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, আবুল কাশেম পল্লব ও আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, জামাল হোসেন ও মাসুদ হোসেন খান।

সভায় পৌর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে হলে আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। তিনি বলেন, আওয়ামী লীগ বড় সংগঠন। এ সংগঠনের একই পদের জন্য যোগ্য নেতার সংখ্যা অনেক বেশি থাকে। বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনেও মেয়র পদে যোগ্য প্রার্থী বেশ কয়েকজন রয়েছেন। কিন্তু দলের সভানেত্রী সব কিছু বিবেচনা করে একজনকে মনোনীত করবেন।

বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়া পাঁচজনকে আলোচনার সুযোগ দেয়া হলেও ফলপ্রসু হয়নি। এ পাঁচ মেয়র প্রার্থী হলে বর্তমান মেয়র আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ফারুকুল হক ও জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাবেল মাহমুদ।


পৌরসভা নির্বাচন- বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here