বড়লেখায় চা পরিচর্যা প্লাকিং ও রোগ বালাই দমন কর্মশালা অনুষ্টিত

0
69

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে প্রধান অফিসের সামনে বাংলাদেশ চা বোর্ডে, প্রকল্প উন্নয়ন ইউনিট,শ্রীমঙ্গল বি,টি,আর,আই উদ্দোগে দিন ব্যাপি চা চারা রোপন ও পরিচর্যা প্লাকিং এবং রোগ বালাই দমন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুস্টিত হয়।

এ উপলক্ষে শনিবার(১৪ মে) আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান, পাথারিয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার শাহিদ নেওয়াজ, সহকারী ব্যবস্থাপক আব্দুল আল নোমান ও জুড়ি ভ্যালী স্টাপ অ্যাসোসিয়েশনের সভাপতি গঙ্গেশ রঞ্জন দেব। নিউ সমনবাগ চা বাগানের প্রধান ঠিলা করনিক শিবানন্দ দত্ত টিংকু, ঠিলা করনিক কে,এম,ডি পিংকু ও দিপক কুর্মি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই এর সম্মানিত ডাইরেক্টর, পিডি ইউ এর ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা বৃন্দ।

চা বাগানের সকল পর্যায়ের কর্মচারী বৃন্দের উপস্থিতিতে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় চা চারা রোপন ও পরিচর্যা প্লাকিং এবং রোগ বালাই দমন ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করা হয়।


বড়লেখায় চা পরিচর্যা প্লাকিং ও রোগ বালাই দমন কর্মশালা অনুষ্টিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here