জৈন্তাপুর উপজেলার চক্ষু রোগীদের বিনা মুল্যে চিকিৎসা প্রদান

0
87

আরডিএফ গ্লোবাল ইউকে এর আয়োজনে ও সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল এর পরিচালনায় জৈন্তাপুর উপজেলার চক্ষু রোগীদের বিনা মুল্যে চিকিৎসা প্রদানকরতে জৈন্তাপুর উপজেলার
রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিন ব্যাপি চক্ষু শিবির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। রনিফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চক্ষু শিবির এর সমন্বয়কারী সাইফুল ইসলাম, আর ডি এফ এর বাংলাদেশ প্রতিনিধি জুহের আহমদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ম্যানেজার হেলাল উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আম্বিয়া, সমাজসেবী নুরুল আমীন,ছাত্রলীগ নেতা ফয়জুল ইসলাম ।


জৈন্তাপুর উপজেলার চক্ষু রোগীদের বিনা মুল্যে চিকিৎসা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here