থ্রি হুইলার শ্রমিকদের সড়ক অবরোধ বরিশালে

0
128

বরিশাল জেলা প্রতিনিধি:

থ্রি হুইলার শ্রমিকদের ওপর বাস মালিক সমিতির অত্যাচার ও হয়রানির প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার দুপুর ১২টায় বরিশাল-পটুয়াখালী সড়কের হিরন পয়েন্ট এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কের ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। তাদের বিক্ষোভে সংহতি প্রকাশ করেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। তিনি বাস মালিক সমিতির অবৈধ স্ট্যান্ড প্রত্যাহার এবং মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালুর দাবি জানান।

খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. মেহেদী হাসান এবং বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামানসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় থ্রি হুইলার শ্রমিকরা।

বরিশাল ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


থ্রি হুইলার শ্রমিকদের সড়ক অবরোধ বরিশালে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here