প্রতারণার ৩ মামলায় সাহেদ ফের গ্রেফতার

0
119

সিলেটে চেক ডিজঅনারের তিনটি মামলায় বহুল আলোচিত সাহেদ করিমকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক গ্রেফতার দেখিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠান। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি প্রতারণার মামলায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে বাদী পক্ষের আইনজীবী এপিপি আব্দুস সাত্তার জানান, সাহেদের বিরুদ্ধে আদালতে চারটি মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ী শামসুল মাওলা। সাহেদ করিমের কাছে তার ৩০লাখ ৫০হাজার টাকা পাওনা ছিলো। সেই টাকার বদলে সাহেদ ২০লাখ ৫০হাজার টাকার ৩টি চেক দিয়েছিলেন। কিন্তু মামলার বাদী টাকা পাননি। পরে তিনি চেক ডিজওনার করে মামলা করেন। এছাড়াও অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০লক্ষ টাকার একটি ভুয়া চেক দিয়ে পাথর কিনেন সাহেদ। এজন্য আদালতে আরেকটি প্রতারণা, জালিয়াতি ও আত্মসাৎ মামলা দায়ের করেন ব্যবসায়ী শামসুল মাওলা। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য জৈন্তাপুর থানা পুলিশকে নির্দেশ দেন। সাহেদের বিরুদ্ধে ব্যবসায়ী শামসুল ইসলাম সর্বশেষ মামলাটি দায়ের করেন গত ১১ ফেব্রুয়ারি। ভুয়া একটি চেকে (চেক নং- ৯০২৬৪৬৩০) ১০লক্ষ টাকার অংক বসিয়ে স্বাক্ষর দিয়ে প্রদানের অভিযোগ আনা হয় সাহেদের বিরুদ্ধে। এর আগে গত বছরের ৪ মার্চ সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সাহেদের বিরুদ্ধে ২০লাখ ৫০হাজার টাকার তিনটি প্রতারণা মামলা দায়ের করেন ব্যবসায়ী শামসুল মাওলা। সাহেদের দেয়া ১০ লক্ষ টাকা করে ২ টি চেকে ২০লক্ষ টাকা ও আরও একটি চেকে ৫০হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় এ তিনটি মামলা করেন তিনি। গত ৮ নভেম্বর সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের তিনটি মামলার শুনানিতে বাদী পক্ষের আইনজীবী সাহেদকে মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে ঢাকা থেকে মঙ্গলবার সাহেদকে সিলেটে নিয়ে আসা হয়।

করোনা ভাইরাস টেস্টের ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাত সহ প্রতারণার অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রোগীদের সরিয়ে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।


প্রতারণার ৩ মামলায়  সাহেদ ফের গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here